পারদ আরও চড়বে, তাপমাত্রা পেরিয়ে যেতে পারে ৪০ ডিগ্রিরও ওপরে
souravp@abpnews.in | 25 Apr 2019 02:03 PM (IST)

ক্রমশ বাড়ছে তাপমাত্রা। উষ্ণতার পাশাপাশি বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী কয়েকদিন ক্রমশ বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে বইবে গরম হাওয়া। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা। কলকাতাতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরোতে পারে। স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হলেও ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই, খবর আবহাওয়া দফতর সূত্রে।