শিয়ালদা স্টেশন চত্বরে ঢাকিদের ভিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2018 10:19 AM (IST)

কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে৷ কেউ বীরভূম৷ কেউবা নদিয়া থেকে৷ উত্সবের সুরে বাজছে ঢাক৷ শিয়ালদা স্টেশন চত্বরে এখন ঢাকিদের ভিড়৷ বাঙালির শ্রেষ্ঠ উত্সবে আনন্দের সুর বেজে ওঠে ঢাকের বোলে। বায়না হলে মিলবে টাকা। তাই পুজোর শুরুতেই দল বেঁধে ঢাকিরা হাজির শহরে