ভাবনায় ইটভাঁটার শ্রমিকদের জীবন, এবিপি আনন্দর 'সমাজ ভাবনায় সেরা'-র সম্মান পেল হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Oct 2019 12:45 PM (IST)

ইট দিয়ে তৈরি হয় আমার-আপনার বাড়ি অথবা কোনও সুবিশাল অট্টালিকা। অথচ উৎসবের দিনগুলিও অন্ধকারেই কাটে ইটভাঁটার শ্রমিকদের জীবন। সেই ভাবনা থেকেই ইটভাঁটার আদলে মণ্ডপ তৈরি করেছে হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। ইটভাঁটার শ্রমিকদের জীবন ফুটে উঠেছে প্রতিমা সজ্জাতেও। এবিপি আনন্দর 'সমাজ ভাবনায় সেরা'-র সম্মান পেল এই পুজো।