থিম খবরের পরম্পরা, এবিপি আনন্দর ‘ইতিহাসে সেরা’ পুজোর সম্মান পেল হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2019 10:36 AM (IST)

হরিদেবপুর ৪১ পল্লি। ৬২ বছরের পুজোর এবারের থিম খবরের পরম্পরা। মণ্ডপ জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের খবরের কোলাজ। সঙ্গে খবর কীভাবে ছড়িয়ে পড়ে, তার বিবর্তনের ইতিহাসও তুলে ধরা হয়েছে। বিষয় ভাবনার অনন্যতার জন্য এবিপি আনন্দর ‘ইতিহাসে সেরা’ পুজোর সম্মান পেল হরিদেবপুর ৪১ পল্লি ক্লাব