থিম নৃত্যের নবরস, এবিপি আনন্দর ‘শিল্প সমন্বয়ে সেরা’-র সম্মান পেল হিন্দুস্তান পার্ক সর্বজনীন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2019 12:48 PM (IST)

হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজো এবার পা দিল ৮৯ বছরে। এবারের থিম নৃত্যের নবরস। বীররস, বীভত্সরস, শৃঙ্গাররস সহ নাচের ৯টি অভিব্যক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়। কোলাজের মাধ্যমে শিল্প মাধ্যমকে এভাবে তুলে ধরে ভাবনার অভিনবত্বে এবিপি আনন্দর ‘শিল্প সমন্বয়ে সেরা’-র সম্মান পেল হিন্দুস্তান পার্ক সর্বজনীনের পুজো