অষ্টমীর অঞ্জলিতে ‘সন্তানন দেহি’ মন্ত্র, লিঙ্গ-বৈষম্য ঘোচাতে উদ্যোগ ‘দ্য টেলিগ্রাফ’-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2019 05:34 PM (IST)

মায়ের পুজোর মন্ত্রে কেন শুধুই পুত্রকামনা? এই ভাবনা থেকেই এবার দ্য টেলিগ্রাফের উদ্যোগ, পুত্রান দেহি নয়, আমাদের মন্ত্র হোক সন্তানন দেহি। এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে অনেক পুজোর উদ্যোক্তারা। অষ্টমীর সকালে সেসব মণ্ডপে পুত্রান দেহি-র বদলে উচ্চারিত হল সন্তানন দেহি।