আদিবাসী সংস্কৃতির নানা আঙ্গিকের সঙ্গে আধুনিক শহরের দৃশ্যের মিলমিশ হিন্দুস্তান ক্লাবের পুজোয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Sep 2019 11:01 AM (IST)

এবার সাতান্ন বছরে পা হিন্দুস্তান ক্লাবের পুজোর। আদিবাসী সংস্কৃতির নানা আঙ্গিকের সঙ্গে মেশানো হচ্ছে আধুনিক শহরের দৃশ্যকে। মণ্ডপসজ্জায় থাকছে নানা হস্তশিল্পের কারুকাজ। দেওয়া হচ্ছে শিকড়ে ফেরার বার্তা। ঠিক কেমন প্রস্তুতি? জানিয়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।