ইঁট আর সেরামিকস্ দিয়ে তৈরি হয়েছে এস বি পার্কের মণ্ডপ, ‘নির্মাণভাবনায় সেরা’-র শারদ সম্মান জিতল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2018 11:12 AM (IST)

ইঁট আর সেরামিকস্ দিয়ে তৈরি হয়েছে এস বি পার্কের মণ্ডপ। এক কথায় বলা যেতে পারে অপূর্ব এক স্থাপত্য সজ্জার নিদর্শন। যেভাবে ভাঁটিতে পুড়িয়ে তৈরি হয় ইঁট আর সেরামিকস্, সেই নির্মাণ পদ্ধতিই এখানে মণ্ডপসজ্জার মূল বিষয়। আর সেই কারণেই এবিপি আনন্দের ‘নির্মাণভাবনায় সেরা’-র শারদ সম্মান জিতে নিয়েছে এসবি পার্ক।