শারদ আনন্দ: মোবাইল আর ইন্টারনেটের যুগে মাঠ ছেড়ে যেন খাঁচাবন্দি শৈশব, এবিপি আনন্দের ‘রূপায়নে সেরা’-র শারদ সম্মান বেহালা নূতন দলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2018 12:03 PM (IST)

মোবাইল আর ইন্টারনেটের যুগে মাঠ ছেড়ে যেন খাঁচাবন্দি শৈশব। সেই ভাবনা থেকে বেহালা নতুন দলের এবারের মণ্ডপসজ্জা। মণ্ডপে রাখা হয়েছে একটা সাদা খাঁচা। বিভিন্ন কারুকার্যের চোখ ধাঁধানো ইনস্টলেশন। মণ্ডপের সঙ্গে সাযুজ্য রেখেই ধাতুর নানান জিনিস দিয়ে তৈরি হয়েছে প্রতিমা। এবিপি আনন্দের ‘রূপায়নে সেরা’-র শারদ সম্মান এবার বেহালা নূতন দলের।