Suvendu Adhikari: প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, নন্দীগ্রাম থানায় ডেপুটেশন শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda | 12 Dec 2024 09:10 AM (IST)

ABP Ananda LIVE: নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির ভাইকে খুনের ঘটনায় গ্রেফতার ৩ বিজেপি কর্মী। প্রায় ৩০ জন বিজেপি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা, অভিযোগ শুভেন্দুর। নন্দীগ্রাম থানায় ডেপুটেশন।
আরও খবর...
এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে উঠল আবাস-দুর্নীতির অভিযোগ। যাকে হাতিয়ার করে রাজ্যের শাসক শিবিরকে বিঁধল বিজেপি। অনৈতিকভাবে কারও নাম বাংলার বাড়ি তালিকায় অন্তর্ভূক্ত হলে বাদ দেওয়া হবে। অস্বস্তির মুখে সাফাই শোনা গেল জেলা তৃণমূল নেতৃত্বের মুখে।
একজন রাজা হন, আরেক জন হন ‘কিংমেকার’। যাঁরা সবসময় ক্ষমতাবান। জ্যোতিপ্রিয় মল্লিক রাজা না হলেও রাজা তৈরির মতো ক্ষমতাবান। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন। বিশেষ আদালতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে মন্তব্য করল ইডি। পরবর্তী শুনানি হবে ২১ ডিসেম্বর।