আমরণ অনশনে শিক্ষকরা, ফের কোর্ট মিটিংয়ে আচার্য - শিরোনাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2019 07:21 AM (IST)

১। বেতন বৈষম্যের অভিযোগে আমরণ অনশনে ২৯ পার্শ্ব শিক্ষক। ৫দিনে পড়ল বিকাশ ভবনের কাছে অবস্থান। পাশে দাঁড়ালেন রাজ্যপাল। দিল্লি থেকে টাকা আনুন, দিয়ে দেব, পাল্টা পার্থ।
২। যাদবপুরের পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিংয়েও উপস্থিত থাকবেন আচার্য তথা রাজ্যপাল। এরই মধ্যে অসুস্থ উপাচার্য। শুরু রাজনৈতিক চাপানউতোর।
৩। তৃণমূলে শোভনের প্রত্যাবর্তনের কাঁটা রত্না। পার্থর সঙ্গে দেখা করে দাবি বৈশাখীর। শোভনের ফোন থেকে কুরুচিকর মেসেজের অভিযোগে থানায় রত্না। আইনি পদক্ষেপের ভাবনা শোভনের।