কলকাতা পুরসভা এলাকার বাজারগুলিতে আচমকা হানা কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2019 11:09 AM (IST)

কলকাতা পুরসভা এলাকার বাজারগুলিতে আজ আচমকা হানা। যৌথ অভিযানে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্স। বেশ কিছু বাজারে সবজির দামে বিস্তর ফারাক দেখেছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও টাস্ক ফোর্সের সদস্যরা। খুচরো বাজারের বিক্রেতাদের অতিরিক্ত দাম নিয়ে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা