ঘূর্ণিঝড় বিধ্বস্ত নামখানা ও বকখালি পরিদর্শনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2019 03:21 PM (IST)

ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার নামখানা ও বকখালি পরিদর্শনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রথমে নামখানা থানায় যান সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা। সেখানে মৃত ও নিখোঁজ মত্স্যজীবীদের পরিবারের সঙ্গে কথা বলেন সুজন। পাশে থাকার আশ্বাস দেন। এরপর বকখালির উদ্দেশ্যে রওনা দেন সিপিএম নেতা।