নির্ধারিত সময়ের আগেই কুলটি জলপ্রকল্পের কাজ শেষ, দাবি তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার, পুরোটাই গিমিক, কটাক্ষ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2019 10:21 PM (IST)

নির্ধারিত সময়ের আগেই শেষ কুলটি জলপ্রকল্পের কাজ। এতে উপকৃত হবেন এলাকাবাসী, মন্তব্য তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভার মেয়রের। পুরোটাই গিমিক। চাইলে অনেক আগেই কাজ শেষ করতে পারত, পাল্টা কটাক্ষ বিজেপির।