Budget 2025: 'এই বাজেট একটি নতুন বিপ্লবের ভিত্তি তৈরি করবে', বললেন মোদি

PM Modi: 'এই বাজেট জনতা জনার্দনের'। 'রোজগার বাড়ানোর ব্যাপারে বাজেটে নির্দিষ্ট পদক্ষেপ'। 'এই বাজেটে পকেট ভরবে সাধারণের'। 'দেশের স্বপ্নপূরণের বাজেট'। 'বাজেটে একদিকে সাশ্রয় হবে, অন্য়দিকে বিনিয়োগ বাড়বে'। 'বাজেটে উৎপাদন শিল্পের দিকে নজর'।  বললেন মোদি।

 

যদি কোনও ব্যক্তি 16 লক্ষ বছরে রোজগার করেন, তাহলে তিন 50,000 টাকা কর ছাড়ের সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে তার আয়কর ধার্যের পরিমাণ হবে 7.5 শতাংশ। একইভাবে কেউ 18 লক্ষ টাকা বছরে উপার্জন করলে সঞ্চয় থেকে 70,000 টাকা ছাড় পাবেন তিনি। এই ক্ষেত্রে তার কার্যকরী আয়করের পরিমাণ হবে 8.8 শতাংশ। কেউ যদি বছরে 20 লাখ উপার্জন করেন, সেই ক্ষেত্রে তিনি কর ছাড়ের সুবিধা হিসাবে 90,000 টাকা ছাড় পাবেন। তাকে 10 শতাংশ হারে ট্য়াক্স দিতে হবে। পাশাপাশি 25 লাখ টাকা আয়ের একজন ব্যক্তিকে 1,10,000 টাকা কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। তিনি সব মিলিয়ে 13.2 শতাংশ কর দেবেন । তবে কেউ যদি 50 লাখ টাকা বছরে আয় করেন, তাকে 21.6 শতাংশ হারে কর দিতে হবে। সেই ক্ষেত্রে তার কর ছাড়ের পরিমাণ হবে 1,10,000 টাকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola