ইমারতি সামগ্রী সরবরাহ ঘিরে নিউ টাউনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গ্রেফতার ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2019 09:36 PM (IST)

নিউ টাউনের যাত্রাগাছিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। নির্মীয়মাণ বহুতলে ইমারতি সামগ্রী কারা সরবরাহ করবে তা নিয়েই সংঘর্ষ বলে অভিযোগ। গতাকল রাতের ওই ঘটনায় কয়েকজন আহত। গ্রেফতার পাঁচ জন। আজও এলাকার পরিস্থিতি থমথমে।