Coal Smuggling Probe: সুপ্রিম কোর্টের রক্ষাকবচের মেয়াদ শেষ আজই, লালাকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে CBI

কয়লা পাচারকাণ্ডে আজ লালা তথা অনুপ মাঝিকে (Anup Majhi) জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI)। এই নিয়ে লালাকে অষ্টমবার জিজ্ঞাবাদের জন্য তলব করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, তদন্তে লালা একেবারেই সহযোগিতা করছেন না। গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। লালাকে গ্রেফতারের উপর আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনি রক্ষাকবচ রয়েছে। সুপ্রিম কোর্টে লালাকে হেফাজতে চেয়ে সিবিআই আবেদন জানাতে পারে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। বাঁকুড়ার এসপিও আজ সিবিআই দফতরে গিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola