Fake IAS Arrested: IAS হওয়ার অপূর্ণ ইচ্ছে থেকেই অপরাধের ফাঁদ দেবাঞ্জনের! কসবাকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  23 Jun 2021 05:04 PM (IST)
ABP News

ভুয়ো আইএএস পরিচয় দিয়ে কসবা প্রতারণা কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত দেবাঞ্জন দেব জেনেটিক্সে এমএসসি। কলকাতার প্রথম শ্রেণির ক্লাবে ক্রিকেটও খেলেছেন তিনি। দেবাঞ্জনের বাবা ডেপুটি এক্সাইজ কালেক্টর পদে কর্মরত ছিলেন। ২০১২ সালে অবসর নেন দেবাঞ্জনের বাবা।  দেবাঞ্জনের ইচ্ছা ছিল IAS হওয়ার। পরীক্ষায় সফল হতে পারেননি তিনি। বাবার কাছ থেকে গাড়ি নিয়ে সেখানে স্টিকার ও নীল বাতি লাগান। নিজেকে উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলে পরিচয় দিতে একের পর এক জাল নথি তৈরি করেন দেবাঞ্জন। কসবা রাজডাঙ্গায় কলকাতা পুরসভার নামে একটি অফিসও খুলে বসেন তিনি। পুলিশ সূত্রের খবর, কলকাতা পুরসভার জাল নথি ব্যবহার করে স্বাস্থ্যভবনে চিঠি লিখে ভ্যাকসিনের আবেদন জানানো হয়। ভ্যাকসিন ক্যাম্পে ব্যবহার হওয়া ভ্যাকসিনগুলি জাল কি না তা খতিয়ে দেখার জন্য ল্যাবরেটরিতে পাঠাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় দেবাঞ্জন জানিয়েছে বাগরি মার্কেট থেকে ভ্যাকসিন কিনেছিলেন তিনি। 


সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগে কসবার রাজডাঙা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ সূত্রে খবর, নিজেকে আইএএস এবং কলকাতা পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে গতকাল কসবায় রাষ্ট্রায়ত্ত শাখায় ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিলেন মাদুরদহের বাসিন্দা দেবাঞ্জন দেব। ওই ভ্যাকসিনেশন ক্যাম্পেই করোনার টিকা নেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)।

  • হোম
  • ভিডিও
  • অপরাধ
  • Fake IAS Arrested: IAS হওয়ার অপূর্ণ ইচ্ছে থেকেই অপরাধের ফাঁদ দেবাঞ্জনের! কসবাকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

TRENDING VIDEOS

"সারা দুনিয়াতে তাঁর পক্ষে জনমত তৈরি হয়েছে...", চিন্ময়কৃষ্ণ প্রভু প্রসঙ্গে দিলীপ ঘোষ3 Hour ago

লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি3 Hour ago

পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির4 Hour ago

"কাদের সুপারিশে টাকা লুঠ? খুঁজে বের করা হবে", বার্তা মুখ্যমন্ত্রীর | ABP4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন