Ekbalpur Clash: দুষ্কৃতীদের সংঘর্ষ সামলাতে গেলে একবালপুরে পুলিশকে গুলি, মারামারিতে জখম কনস্টেবল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  28 Jun 2021 11:40 AM (IST)
ABP News

একবালপুরে ২ সমাজবিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি। সংঘর্ষে আহত ১ পুলিশ কনস্টেবল। ঘটনায় গ্রেফতার ৫। ২৩ জনের নামে এফআইআর (FIR)।


শনিবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নেয় একবালপুর এলাকা। গভীর রাতে ওয়াটগঞ্জ থানার এলাকার ডঃ সুধীর বসু রোডে ঘটনার সূত্রপাত। সেখানে গতকাল রাত ২টো ৫ মিনিট নাগাদ স্থানীয় দুই সমাজবিরোধী গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সেই সময় কয়েক রাউন্ড গুলি চলারও শব্দ শোনা গিয়েছিল। গুলি চলার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ কর্মীরা পৌঁছলে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। কোনও পুলিশকর্মীর গায়ে গুলি না লাগলেও, গণ্ডগোলের মাঝে পড়ে আহত হন এক পুলিশকর্মী। খুনের চেষ্টা, পুলিশকে নিগ্রহ, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার রাতে একজনকে গ্রেফতার করা হয়। গতকাল রাতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই মুহূর্তে সেখানে পুলিশের পিকেট বসানো হয়েছে।

  • হোম
  • ভিডিও
  • অপরাধ
  • Ekbalpur Clash: দুষ্কৃতীদের সংঘর্ষ সামলাতে গেলে একবালপুরে পুলিশকে গুলি, মারামারিতে জখম কনস্টেবল

TRENDING VIDEOS

কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর1 Hour ago

বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক1 Hour ago

"লাল ঝান্ডা দেখিয়ে ফেরানো হয়েছিল...", বামেদের নিশানা মোদির2 Hour ago

"থ্রেট কালচারকে শিল্পের মর্যাদা দিয়েছেন...", কাদের নিশানা স্বাস্থ্যমন্ত্রীর?2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন