Howrah murder: কেন খুন হতে হল আমতার আনিসকে ? এই প্রশ্নই ভাবাচ্ছে প্রাক্তন পুলিশকর্তাকে। Bangla News

পুলিশের পোশাকে বাড়িতে এসে তিনতলা থেকে ঠেলে ফেলে দিয়ে যুবককে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতি ও বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হন আনিস। এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য বলেন, "খুনের কারণ জানা খুব জরুরি। তারা কোনও জিনিসপত্র নেয়নি। কাজেই শুধু খুনের উদ্দেশ্যেই এটা করা হয়েছে কি না, তা ভাবার দরকার রয়েছে।" এলাকায় প্রতিবাদী মুখ ছিলেন ওই ছাত্র। স্থানীয় দুষ্কৃতীদের হাত থাকতে পারে অথবা পুরনো শত্রুতার জেরে খুন কিনা, সেটা জানা দরকার বলে জানিয়েছেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola