Calcutta High Court: ১০০দিনের কাজে কোনও ক্ষেত্রে ভুল থাকতে পারে, কোর্টে মানল রাজ্য
ABP Ananda | 10 Oct 2023 06:40 PM (IST)

১০০দিনের কাজে কোনও ক্ষেত্রে ভুল থাকতে পারে, কোর্টে মানল রাজ্য। পাল্টা ১০০দিনের কাজে দুর্নীতির অভিযোগে সিবিআই-সওয়াল কেন্দ্রের। 'দিনের শেষে রাজ্যের মানুষের কথা বলতে হবে। কোথাও ভুল থাকতে পারে, কিন্তু ১ বছর ধরে এটিআর পড়ে থাকবে কেন?' ১০০দিনের কাজ নিয়ে মামলায় হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের। 'যদি আর্থিক দুর্নীতি হয়, তাহলে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্ত করাবে। '৫৪ হাজার কোটি দেওয়া হয়েছিল, যার কোনও অডিট নেই'। ১০০দিনের কাজে দুর্নীতির অভিযোগে পাল্টা সওয়াল কেন্দ্রের আইনজীবীর। সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার ফের শুনানি।