Gold Recover: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ১১ কেজি সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2022 01:06 PM (IST)

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, ভোর চারটে নাগাদ একটি গাড়িকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১১ কেজি সোনা। অভিযোগ, ওই টাকা বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চার আরোহীকে আটক করেছে পুলিশ।