Bandh: দণ্ডিকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে বন্ধ পালন
একাধিক দাবিতে ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের। দণ্ডিকাণ্ডের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরে বন্ধ (Bandh) পালন। বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস ছাড়েনি। হিলি মোড়ে সরকারি বাস আটকান বন্ধ সমর্থকরা। যাত্রীদের নামিয়ে ফিরে যায় বাস। পুরুলিয়া হুড়াতেও ১২ ঘণ্টার বন্ধ পালন আদিবাসী সেঙ্গেল অভিযানের। কুড়মিদের স্বীকৃতির বিরোধিতা ও ১০০ পরিবারকে বয়কটের অভিযোগে বন্ধ।