Agitation: সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো নিয়ে বিক্ষোভ, রাজ্যজুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যাম
ABP Ananda | 05 Jan 2023 07:11 AM (IST)

সাঁওতালি ভাষায় পঠনপাঠনের পরিকাঠামো তৈরি-সহ ৯ দফা দাবিতে রাজ্যজুড়ে ১২ ঘণ্টা চাক্কা জ্যাম করে বিক্ষোভ দেখাল ভারত জাকাত মাঝি পারগানা মহল। আদিবাসী সংগঠনের অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে রইল বাস, গাড়ি, পণ্যবাহী ট্রাক। পথে বেরিয়ে দিনভর ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ।