Moyna: আজ ময়নায় ১২ ঘণ্টার বন্‍ধ, জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি | ABP Ananda Live

Moyna: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্‍ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্‍ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola