12tar Breaking (Seg-B) : 'কোটি কোটি টাকা নিয়েছেন', ফের কুন্তলের মুখে গোপাল দলপতির নাম
ফের যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে গোপাল দলপতির নাম। যদিও তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে মুখে কুলুপ কুন্তলের। 'কোটি কোটি টাকা নিয়েছেন গোপাল দলপতি'। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কিছু বলতে পারব না: কুন্তল। শান্তনুর কথায় চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথাও অস্বীকার। তাপস মণ্ডলের সঙ্গে শান্তনুর আলাপ করিয়ে দেওয়ার কথাও অস্বীকার কুন্তলের।