Weather : মুষলধারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বজ্রপাত! বাজ পড়ে মৃত ১৫
ABP Ananda | 27 Apr 2023 10:53 PM (IST)

অসহ্য গরমে স্বস্তি। বিকেলেই ঘনাল সন্ধে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জেলায় শিলাবৃষ্টি। বাজ পড়ে ৬ জেলার মৃত ১৫ জন।