Birbhum: বীরভূমের সিউড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2021 08:04 PM (IST)

বীরভূমের সিউড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২। একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে ২০ কেজি বিস্ফোরক ও ৩০ রাউন্ড গুলি। পাঁচটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে রাজ্য পুলিসের এসটিএফ। অস্ত্রগুলি বিহার থেকে বাংলায় পাচার হচ্ছিল বলে অনুমান।