NCPI in News: স্পিকার Om Birla-কে উত্তর জমা ২০ জন NCPI সাংসদের

ABP Ananda LIVE : কেন সাংসদ পদ খারিজ নয়? অভিষেকের করা সেই প্রশ্নের জবাব দেওয়ার আজই শেষ দিন। আজই NCPI সাংসদদের উত্তর দেওয়ার শেষ দিন। এই মর্মে বারংবার NCPI সাংসদদের ডেডলাইন পিছিয়েছেন লোকসভার অধ্যক্ষ। তারপর দেওয়া হয়েছে 'শেষ সুযোগ'। নয়াদিল্লি সূত্রের খবর, অবশেষে অভিষেকের করা সেই প্রশ্নের জবাব দিয়েছেন NCPI সাংসদরা। ২০ জন সাংসদ প্রত্যেকেই আলাদা করে চিঠি দিয়েছেন অধ্যক্ষকে। চিঠিতে ঠিক কী লিখেছেন তাঁরা? জানা গিয়েছে, তাঁরা যে NCPI-তেই রয়েছেন সেই কথা স্পষ্ট করেছেন। পাশাপাশি, কেন তাঁদের সাংসদ পদ খারিজ হবে না, সেই মর্মেও দিয়েছেন যুক্তি।
আরও খবর...
ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ, তলব ১১ আধিকারিককে, হাজিরা সাত জনের
ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ ৪০ জনের বিরুদ্ধে দুর্নীতি থেকে যৌন হেনস্থার অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশনের দফতরে তলব অভিযুক্ত ১১ সরকারি আধিকারিককে । কমিশনের দফতরে হাজিরা ৭ সরকারি আধিকারিকের। যাঁরা হাজিরা দিয়েছেন, তাঁরা সবাই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিক।