2000 Currency Note: এবার বাতিল ২০০০ টাকার নোট, কীভাবে বদলাবেন ব্যাঙ্কে ?
ABP Ananda | 19 May 2023 07:51 PM (IST)

ফের নোট বাতিল। এবার বাতিল ২০০০ টাকার নোট। আর ২০০০টাকার নোট ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক। বাজারে যে ২০০০টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০টাকা পর্যন্ত ২০০০টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কীভাবে পুরনো নোট বদলাবেন ?