Murshidabad: মুর্শিদাবাদে প্রতিমা বিসর্জন করতে গিয়ে দুর্ঘটনা, জলে ডুবে মৃত ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2022 07:35 AM (IST)

প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকা থেকে জলে পরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে এই ঘটনা ঘটেছে। মৃত ওই ব্যক্তির নাম অমিত সিংহ, বাড়ি ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ।