Dev: দেবের পাঠানো ৩ পদত্যাগ এসেছে, খবর জেলা শাসকের দফতর সূত্রে, কেন পদত্যাগ? উঠছে প্রশ্ন | ABP Ananda LIVE
ABP Ananda | 04 Feb 2024 10:12 PM (IST)

জল্পনা বাড়িয়ে হঠাৎ ৩টি কমিটি থেকে দেবের পদত্যাগ। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা। ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ইস্তফা। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়লেন দেব। কেন হঠাৎ ৩টি সরকারি কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদের পদত্যাগ? দেবের পাঠানো ৩টি পদত্যাগ এসেছে, জানানো হল জেলা শাসকের দফতর সূত্রে। কাজের চাপে সময় দিতে না পারায় ইস্তফা, দাবি করা হয়েছে দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে।