SSC Group D: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা SSC-র গ্রুপ ডি-র ৫০ জন কর্মীর
ABP Ananda | 30 Nov 2022 10:44 AM (IST)

নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিলেন SSC-র গ্রুপ ডি-র ৫০ জন কর্মী। এদের মধ্যে অধিকাংশেরই হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে। কীভাবে চাকরি পেয়েছিলেন? প্রভাবশালী-যোগ বা আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি পেয়েছিলেন কি না, হাওড়ার আমতা ও বাগনান এলাকার বিভিন্ন স্কুলের এই ৫০ জন কর্মীর কাছ থেকে জানতে চায় সিবিআই। প্রত্যেককে মার্কশিট ও নিয়োগপত্র আনতে বলা হয়েছে। খবর সূত্রের।