56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ

ABP Ananda  |  17 Jul 2026 06:39 PM (IST)
ABP News

রথযাত্রা মানেই হুগলির শ্রীরামপুরের মাহেশে ভক্তদের ঢল। ৬৩০ বছরেরও প্রাচীন এই উৎসবে ঐতিহ্যের মিশেল। আর এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে নিবেদিত ৫৬ রকমের মহাপ্রসাদ বা ভোগ। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মাহেশেও রথের দিন ৫৬ প্রকার ভোগ নিবেদন করা হয়। ভোর হতেই মন্দিরের রন্ধনশালায় শুরু হয়ে যায় তুমুল ব্যস্ততা। সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে, কোনো রকম আধুনিক গ্যাস ছাড়াই, শুধু কাঠের আগুনে একের পর এক পদ রান্না হয় দেবতাদের নিবেদনের জন্য। মন্দিরের সেবায়েতদের মতে, তিন দেবতার স্বাদে রয়েছে ভিন্নতা। মা সুভদ্রার সবচেয়ে প্রিয় খিচুড়ি ও শাকভাজা। তিনি অন্য কোনও পদ গ্রহণ করেন না। অন্যদিকে জগন্নাথদেব এখানে সন্ন্যাসী রূপে পূজিত। তাঁর জন্য থাকে আটকে ভোগ, অড়হর ডাল এবং ফ্যান-সহ ভাত। তবে তাঁর প্রিয় পদের তালিকায় রয়েছে হাতির পায়ের মতো বড় বড় লুচি, হালুয়া ও নানা ধরনের মিষ্টি। আর বলরাম দেব হলেন পুরোদস্তুর ভোজনরসিক! তাঁর জন্য রান্না হয় ছানা, ধোকা, চাটনি, পরমান্ন, পোলাও এবং আলুর দম।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • 56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন