Suti Accident: মুর্শিদাবাদের সুতিতে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত ৬

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  12 Mar 2021 12:07 AM (IST)
ABP News

মুর্শিদাবাদের সুতিতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬জনের। জঙ্গিপুর মহকুমা হাসাপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৯ জন। যাত্রী নিয়ে একটি সাদা স্করপিও দ্রুতগতিতে ফরাক্কা থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। কিন্তু, ধলার মোড়ে হঠাৎই স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডার টপকে উল্টোদিকের লেনে চলে আসে. আর ঠিক তখনই উল্টোদিক থেকে একটি অটো যাত্রী নিয়ে আসছিল। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিও এবং অটোর। সামনের বাঁ দিকের চাকা খুলে যাওয়াতেই স্করপিওটি নিয়ন্ত্রণ হারায় বলে অনুমান।দুর্ঘটনার পরই স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে মহিষাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় বেশ কয়েকজনের।  ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ।


 



 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Suti Accident: মুর্শিদাবাদের সুতিতে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত ৬

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি17 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম17 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন17 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি17 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন