Medinipur Fire News: মেদিনীপুর শহরে বিধ্বংসী আগুনে পুড়ল ৭টি দোকান, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৮ বছরের বালকের

মেদিনীপুর শহরের গেটবাজার এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৭টি দোকান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৮ বছরের এক বালকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার খবর শুনে বাজারে এসেছিল ওই বালক। দোকানে রাখা গ্যাস সিলিন্ডার ফেটে তার মৃত্যু হয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 

কিছুদিন আগে বেহালার ইউনিক পার্কে মুদিখানার দোকানে আগুন। ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান লাগোয়া পাশের বাড়ির একাংশ। আজ ভোর ৫টা নাগাদ দোকান খুলতেই গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন ব্যবসায়ী। ততক্ষণে দোকানের জিনিসপত্রে আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গোটা মুদিখানার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।          

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola