West Medinipur: মেদিনীপুর শহরের গেটবাজার এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৭টি দোকান | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মেদিনীপুর শহরের গেটবাজার এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৭টি দোকান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৮ বছরের এক বালকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার খবর শুনে বাজারে এসেছিল ওই বালক। দোকানে রাখা গ্যাস সিলিন্ডার ফেটে তার মৃত্যু হয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।   

অবশেষে পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে সিপিএম নেতাকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের অঞ্চল কমিটির সদস্য, দাবি তৃণমূলের। কুলতলিকাণ্ডে এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার। সায়রুলের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ২ দিন ধরে কুলতলিতে ঠাকুরাইন নদীর ধারে ভেড়ির ধারে কুঁড়েঘরে লুকিয়ে ছিল সাদ্দাম। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে গতকাল রাতে সেখানে হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় সাদ্দাম ও তার আশ্রয়দাতা মান্নানকে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola