Jhargram: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত ৮ জনকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়
ABP Ananda | 28 May 2023 04:58 PM (IST)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার জের। কাল ও আজ মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কুড়মি নেতা রাজেশ মাহাতো। হামলার অভিযোগে এই কুড়মি নেতাকেই সরাসরি অভিযুক্ত করেছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃত ৮ জনকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে।