Durga Puja 2023: নবমীর পুজো শুরু কলকাতার 'রাম মন্দির'-এর মন্ডপে। ABP Ananda Live
ABP Ananda | 23 Oct 2023 09:03 AM (IST)

কলকাতার (Kolkata) অন্যতম সেরা পুজো, সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। ৮৮ বছরের পুজোর এবারের থিম, অযোধ্যার রাম মন্দির (Ram Mandir)। গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে রাম মন্দিরের আদলে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। একমাত্র তাঁর পুজো উদ্বোধন করতেই দিল্লি থেকে কলকাতা উড়ে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা।