8PM Show (2): ১১ই নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে
ফের খারিজ হল জামিনের আবেদন। ১১ই নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। এদিন, আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। তদন্ত শেষ করতে কত সময় লাগবে? সম্ভাব্য সময় বলুন। সিবিআইকে প্রশ্ন আসানসোল আদালতের। দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করছি, উত্তর সিবিআইয়ের।
গরু পাচার আগের থেকে অনেক কমে এসেছে। তবে, ডিমান্ড না থাকলেও পাচারকারীরা চেষ্টা করে। সেটা যাতে বন্ধ হয়, দুই দেশই সেই চেষ্টা করছে। মন্তব্য বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রীর।
প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়ে গেল চিটফান্ড মামলায় ধৃত দাপুটে তৃণমূল নেতা ও হালিশহরের পুরপ্রধান রাজু সাহানির। তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় ৩ নভেম্বর আদালতে কেস ডায়েরি জমা করার নির্দেশ দিয়েছেন বিচারক। আজ ধৃত রাজু ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংয়েরও জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
Tags :
Anubrata Mondal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda ABP Ananda Bengali News