8PM Show: কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেও আঁধারে চাকরিপ্রার্থীরা, পথে চলছে প্রতিবাদ। Bangla News
ABP Ananda | 09 Oct 2022 11:08 PM (IST)

কেউ লক্ষ্মী সাজলেন। কারও কারও হাতে লক্ষ্মী প্রতিমা। কেউ সাদা কাগজকে পুজো করলেন অদৃশ্য লক্ষ্মী রূপে। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে এভাবেই নিয়োগের দাবিতে প্রতিবাদে সামিল হলেন এসএসসি থেকে গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা। বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চলল জোরদার।