Nadia: নদিয়ার কালীগঞ্জে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা, গ্রেফতার ৩ | ABP Ananda Live

Nadia: নদিয়ার কালীগঞ্জে (Nadia Kaligunj) পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা (Bomb) ছুড়ল দুষ্কৃতীরা। বোমা উদ্ধারে গিয়ে জখম হলেন ওসি-সহ ৫ পুলিশ কর্মী (Police)। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ কালীগঞ্জের মোলান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এলাকায় বোমা মজুত রয়েছে খবর পেয়ে গ্রামে যায় পলাশির মীরা ফাঁড়ির পুলিশ। অভিযোগ, দুষ্কৃতীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। সেই খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে পৌঁছন কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee)। পুলিশ গাড়ি থেকে নামতেই ফের বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে জখম ওসি ও এক সিভিক ভলান্টিয়ারকে নার্সিংহোম ও হাসপাতালে করা হয়েছে। পুলিশ সুপার ঈশানী পালের নেতৃত্বে রাতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। তবে দুষ্কৃতীরা এখনও অধরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola