Baruipur Bombing: রাতে বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2022 08:52 AM (IST)

রাতে বৃদ্ধ দম্পতির বাড়ি লক্ষ্য করে বোমা। বিস্ফোরণে চুরমার দোতলার জানালার কাচ, দেওয়ালে বোমা বিস্ফোরণের দাগ। অবাধ দুষ্কৃতী দৌরাত্ম্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। গোটা ঘটনায় আতঙ্কে প্রাক্তন ভূমি রাজস্ব আধিকারিক ও তাঁর স্ত্রী। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি