Krishnanagar News: কৃষ্ণনগরে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা। ABP Ananda Live
ABP Ananda | 17 Mar 2024 11:36 AM (IST)

West Bengal News: কৃষ্ণনগরে (Krishnanagar) তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা। গতকাল রাত ১১টা নাগাদ বোমার আওয়াজে কেঁপে ওঠে আমিন বাজার এলাকা। তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা খোকন। খাঁ-র বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই বোমাবাজি বলে তৃণমূল নেতার দাবি। কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ABP Ananda Live