Jagadal: জগদ্দলে তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি-বোমা, গ্রেফতার এক | ABP Ananda Live
Jagadal: উত্তর ২৪ পরগনার জগদ্দলে (Jagadal:) তৃণমূলের (TMC) ওয়ার্ড সভাপতিকে (Ward President) লক্ষ্য করে গুলি-বোমা ছোড়ার ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ (Police)। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। গত রবিবার জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বে ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক সাউয়ের (Ashok sahu) ওপর হামলার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে থানায় আশ্রয় নেন শাসকদলের ওই নেতা। এই ঘটনায় গতকাল রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ।