Bomb Recover: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে উদ্ধার হল ড্রামভর্তি বোমা। ABP Ananda Live

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে উদ্ধার হল ড্রামভর্তি বোমা। আজ সকালে আবাদ ভগবানপুর গ্রামের বাসিন্দারা ঝোপের মধ্যে এক়টি প্লাস্টিকের ড্রামে বোমা দেখতে পান। খবর পেয়ে পৌঁছে যায় ঢোলাহাট থানার পুলিশ। বোমা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখা হচ্ছে। গত বুধবার এই আবাদ ভগবানপুর গ্রাম থেকেই টোটোয় করে নিয়ে যাওয়ার সময় ৪টি ড্রাম থেকে ৬৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় টোটো চালককে। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola