Durga Puja: EZCC-র ঐক্যতান প্রাঙ্গণে পুজোর আয়োজন করেছে বিজেপি কর্মীদের একাংশ
এবার ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামে একটি অরাজনৈতিক মঞ্চ গঠন করে EZCC-র ঐক্যতান প্রাঙ্গণে পুজোর আয়োজন করেছে বিজেপি কর্মীদের একাংশ। সেখানে এদিন খুঁটিপুজোয় বিজেপির রাজ্য সভাপতির আসার কথা থাকলেও আসেননি তিনি। যদিও সেখানে সংকল্প করা হল বঙ্গে বিজেপির নামে।