TET: সুষ্ঠুভাবে টেট করানোর জন্য আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হল

সুষ্ঠুভাবে টেট করানোর জন্য আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হল। সব জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, টেট সুষ্ঠুভাবে যাতে হয়, তার জন্য ২টি কমিটি গঠন করা হয়েছে। একটি জেলা স্তরে আর একটি মহকুমা স্তরে। পরীক্ষা কেন্দ্রের জন্য জারি হয়েছে বিধিনিষেধ। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রের চারপাশে জারি করতে হবে ১৪৪ ধারা। আগামী ১১ ডিসেম্বর টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola