Kolkata News : রবিবারের সকালে খাস কলকাতার বুকে ছড়াল বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
ABP Ananda | 17 Sep 2023 09:56 PM (IST)

Haridevpur : রবিবারের সকালে বোমাতঙ্ক ছড়াল খাস কলকাতার বুকে। হরিদেবপুরে ভ্যাট থেকে উদ্ধার হল, বোমার মতো জিনিস। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। যদিও লালবাজারের তরফ থেকে পরে জানানো হয়, উদ্ধার হওয়ার বস্তু বোমা নয়।