West Bardhaman: পাণ্ডবেশ্বরে খনিতে কাজ করতে নেমে মৃত্যু হল এক শ্রমিকের | ABP Ananda LIVE
ABP Ananda | 31 Jan 2023 10:24 PM (IST)

পশ্চিম বর্ধমানের (West Bardhaman) পাণ্ডবেশ্বরে ইসিএলের খনিতে কাজ করতে নেমে যন্ত্রের নীচে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের (Labour)। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান শ্রমিকরা। মৃত্যুর দায় কার? এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।